রিটার্ন ও রিফান্ড পলিসি

সর্বশেষ আপডেট: May 2026

Green Hut-এর প্রধান লক্ষ্য হলো আপনাকে একদম ফ্রেশ এবং সেরা মানের পণ্য দেওয়া। তবে কোনো কারণে প্রোডাক্টে সমস্যা থাকলে, আমাদের এই রিটার্ন ও রিফান্ড পলিসি আপনাকে সাহায্য করবে।

১. কখন রিটার্ন বা রিফান্ড পাবেন?

নিচের যেকোনো একটি কারণ ঘটলে আপনি রিফান্ড বা রিটার্নের জন্য আবেদন করতে পারবেন:

  • পণ্যটি যদি ড্যামেজ, নষ্ট বা মেয়াদোত্তীর্ণ অবস্থায় আপনার হাতে পৌঁছায়।
  • আপনি যে পণ্য অর্ডার করেছেন, তার বদলে ভুল পণ্য ডেলিভারি হলে।
  • প্যাকেটে কোনো আইটেম মিসিং থাকলে বা ওজন কম হলে।

২. অভিযোগ জানানোর সময়সীমা

যেহেতু আমরা কাঁচা বাজার এবং অর্গানিক পণ্য ডেলিভারি দিই, তাই পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অবশ্যই আমাদের সমস্যাটি জানাতে হবে। ২৪ ঘণ্টা পার হয়ে গেলে কোনো অভিযোগ গ্রহণ করা বা রিফান্ড দেওয়া সম্ভব হবে না।

৩. রিফান্ড পাওয়ার প্রক্রিয়া

আপনার অভিযোগটি যাচাই করার পর (প্রমাণ হিসেবে আমাদের পণ্যের ছবি বা ভিডিওর প্রয়োজন হতে পারে), আমরা আপনার রিফান্ড প্রসেস শুরু করব। ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে আপনার দেওয়া বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হবে।

৪. কীভাবে অভিযোগ জানাবেন?

যেকোনো সমস্যার জন্য যত দ্রুত সম্ভব আমাদের +880 1306-629455 নম্বরে কল করুন অথবা আপনার অর্ডার আইডিসহ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিন।

Contact with us 👋👋
Home Saved
Cart Account
Categories
Uncategorized Honey Oil
Scroll to Top